শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে স্ত্রীর লাশ নিয়ে পালিয়ে গেলেন নবীগঞ্জের স্বামী

  • আপডেট টাইম বুধবার, ১২ অক্টোবর, ২০১৬
  • ৬৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল থেকে স্ত্রীর লাশ চুরি করে নিয়ে গেছেন তার স্বামী! হাসপাতাল থেকে লাশ চুরি হওয়ায় সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানা যায়, নবীগঞ্জের দুই সন্তানের জননী আকলিমা বেগম (২৬) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। ওই গৃহবধূ নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। এদিকে কাউকে কিছু না বলে জুয়েল ও তার লোকজন হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়ে যায়। লাশ নিয়ে পালিয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। কি করে লাশ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে তা নিয়ে চলছে সর্বত্র আলোচনা সমালোচনা। হাসপাতালের মহিলা ওয়ার্ডের নার্স ও আয়া জানান, আমাদের কিছু না বলে লুকিয়ে লাশ নিয়ে গেছে জুয়েল নামের ওই ব্যক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com