বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

অল্প বৃষ্টিতেই আউশকান্দি হীরাগঞ্জ বাজারে হাটু পানি

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ অল্প বৃষ্টির পানিতে আউশকান্দি হীরাগঞ্জ বাজারের মূল সড়ক পানিতে তলিয়ে যায়! ব্যবসায়ীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সরকার প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছেন বাজার ব্যবসায়ীরা।
জানা যায়, আউশকান্দি-হীরাগঞ্জ বাজারের পানি নিষ্কাষনের জন্য বাজারে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টির পানিতেই মধ্য বাজার সহ অধিকাংশ বাজারেই হাটু পানিতে তলিয়ে যায়। এতে বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে পানি ডুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পরিবেশ বিনষ্ট হচ্ছে। দীর্ঘ সময় ওই বৃষ্টির পানি জমে থাকায় মালামাল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন কি দীর্ঘ সময় রাস্তা-ঘাটে ওই বৃষ্টির পানি থাকায় জনসাধারন চলাচলে চরম দুর্ভোগ পুহাতে হচ্ছে ও পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে।
নবীগঞ্জের আউশকান্দিতে বৃষ্টি হলে অল্প বৃষ্টিতেই আউশকান্দি-হীরাগঞ্জ বাজার হাটু পানি হলে পানি নিষ্কাষনের জন্য ড্রেনেজের কোন ব্যবস্থা না থাকায় শেরপুর থেকে নবীগঞ্জবাসী বাস, ট্রাক, কার, ইমা সহ বিভিন্ন গাড়িগুলা অর্ধেক পানির নিচে তলিয়ে যেতে দেখা যায়। এমন কি দীর্ঘ সময় বৃষ্টির পানি জমে থাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে প্রবেশ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যবসায়ী ও জনসাধারন চলাচলে চরম দূর্ভোগের পাশাপাশি পরিবেশের ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ভূক্তভোগী বাজার ব্যবসায়ীরা বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয় সরকার প্রশাসন এর উদ্যোগে জনগণের কল্যাণে ড্রেনেজ ব্যবস্থা করার জোর দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com