শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আধুনিক হাসপাতাল ফটকের দুই ল্যাম্প পোষ্ট ৬ মাস ধরে বিকল

  • আপডেট টাইম সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ফটকের দুই ল্যাম্প পোষ্ট ৬ মাস ধরে বিকল হয়ে আছে। ফলে ওই স্থানটিতে অন্ধকার থাকায় দুর্ঘটনাসহ ছোটখাটো অপরাধের ঘটনা ঘটছে। লাইট না থাকায় হাসপাতালে আসা রোগীর স্বজনসহ ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। স্থানীয় লোকজন জানান, অনন্তপুর এলাকাসহ আশপাশের মানুষকে হাসপাতালের প্রধান ফটকের সড়ক দিয়ে চলাচল করতে হয়। এ রাস্তা দিয়ে শুধু লোকজনই চলাচল করেন না, রিকশা, সিএনজি, এম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহনও চলাচল করে থাকে। ৬ মাস আগে ওই সড়কের দুই পাশে থাকা ল্যাম্প পোষ্টের বাতি দুইটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে রাতের বেলা ওই সড়কটিতে ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়। অন্ধকারে চলাচল করতে গিয়ে মানুষজনকে দুর্ঘটনার শিকার হতে হয়। কিন্তু ওই ল্যাম্পপোষ্ট দুইটিতে বাতি লাগানোর কোন ব্যবস্থাই করছেনা সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ নজিবুশ শহীদ জানান, গণপূর্ত বিভাগকে বারবার বলার পরও তারা কোন ব্যবস্থা নেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com