শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ত্যাগের মহিমায় নবীগঞ্জে ঈদুল আজহা উদ্যাপিত

  • আপডেট টাইম শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ মহান ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মুসলিম উম্মাহর শান্তি কামনার মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। মুষলধারের বৃষ্টি উপেক্ষা করে ঈদের জামাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি কামনা করে দোয়াসহ জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানানো হয়। মহান আল্লাহর সন্তোষ্টির উদ্দেশ্যে ঈদ জামাতের পর পশু কোরবানির মধ্য দিয়ে উপজেলার সর্বত্র মুসলিমরা তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্যাপন করে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হয়েছে মন। তবে এবারের ঈদ আনন্দ উদ্যাপনে বিড়ম্বনার সৃষ্টি করেছে বৃষ্টি। ঈদের আগের দিন রাত থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। ফলে ঈদের নামাজ আদায় ও পশু কোরবানি দিতে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় টানা বর্ষণ। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরধারী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতায় উপজেলার ১৭৯ টি ঈদগাহ ময়দানে ঈদের জামায়াত অনুষ্টিত হয়। এদিকে ঈদের ছুটিতে যেতে না পারা নবীগঞ্জ থানা পুলিশ বাহিনী মেতে উঠে ঈদের আনন্দে। অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খানের সার্বিক তত্ত্বাবধানে থানা কমপ্লেক্সে আয়োজন করা হয় ঈদ উল্লাস নামে সাংস্কৃতিক সন্ধ্যা। গানে গানে মাতিয়ে তোলেন সা’রে’গা মা সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। ঈদ আনন্দ উপভোগ করতে অনুষ্টানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত বাবু, মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফয়েজ আমীন রাসেল, ওহি দেওয়ান চৌধুরী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আহমদ বেলাল, এটিএম রুবেল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com