বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে গরু চুরি ঠেকাতে গ্রামে গ্রামে পাহারা

  • আপডেট টাইম শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ কুরবানির ঈদ সামনে রেখে নবীগঞ্জে গরু চুরি বেড়ে গেছে। গত দুই সপ্তাহে ১০/১৫টি গরু চুরির খবর পাওয়া গেছে। এছাড়াও ডাকাতি-ছিনতাই সহ বিভিন্ন বাজার-বাড়িতে চুরি সংঘঠিত হয়েছে। ফলে নিরুপায় হয়ে চুরি ঠেকাতে গ্রামে গ্রামে পাহারা দেয়া হচ্ছে ।
এলাকাবাসী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের আশেপাশে রাতভর গাড়ি যাতায়াত করে এমন পথে পিকআপ নিয়ে অপেক্ষায় থাকে চোরেরা। সুযোগ বুঝে চুরি করা গরু গাড়িযোগে নিয়ে পালিয়ে যায়। এসব সড়কে প্রকৃত ব্যবসায়ীরাও গরু নেয়, তাই চুরির বিষয়টি এলাকাবাসী বুঝে ওঠার আগেই স্থান ত্যাগ করে চোরেরা। ফলে কোনভাবে ঠেকানো যাচ্ছে না চুরি। অনেক সময় দিনের বেলাতেও চুরি যাচ্ছে গরু। এছাড়াও প্রায় প্রতিদিন উপজেলার কোনো না কোনো স্থানে চুরি হচ্ছে। এ পর্যন্ত দিনারপুর পাহাড়ি এলাকাসহ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতি সংঘঠিত হয়েছে। গত দুই সপ্তাহে আউশকান্দি বাজারে এক ফার্মেসী, পানিউমদা বাজারে এস আর ইলেট্রনিক্স দুঃসাহসিক চুরি হয়। এছাড়া গত এক সপ্তাহে বড়চর গ্রামে আমেরিকা প্রবাসির বাড়িতে ডাকাতি ও মহাসড়কের নতুন বাজারের নিকটে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com