সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

হবিগঞ্জ পুলিশের হাওরে ব্যতিক্রমী মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং আদর্শ বাজার ও আজমিরীগঞ্জ এর মধ্যবর্তী হাওরে হবিগঞ্জ পুলিশের ব্যতিক্রম ধর্মী মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ আ স ম শাসছুল হক ভূইয়া, সহাকারী পুলিশ সুপার সদর সার্কেল সুদিপ্ত রায়, সহাকারী পুলিশ সুপার উত্তর সার্কেল সাজেদুর রহমান, সহাকারী পুলিশ সুপার দক্ষিণ রাসেলুর রহমান। এছাড়া হবিগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, কোরবানীর পশুর হাটের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঈদের দিন সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদের জামাত আদায় করতে পারে এর নিশ্চিন্দ্র নিরাপত্তা দেয়ার জন্য সকল অফিসার ইনচার্জদের নির্দেশনা প্রদান করা হয়। অনুষ্টানটির সার্বিক আয়োজনে ছিলেন বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী। সভা শেষে গ্রাম বাংলার বিখ্যাত গান পরিবেশন করে সবাইকে বিনোদন উপহার দেন জনপ্রিয় বাউল শিল্পী প্রাণ কৃষ্ণ ও তার দল। হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র’র বিশেষ নির্দেশনায় সুন্দর মনোরম হাওরে এ ধরনের ব্যতিক্রমী মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হওয়ায় অনুষ্ঠানে আসা সকল অফিসারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতের জন্য এ ধরনের উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে বলেও তারা অভিপ্রায় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com