বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনে ॥ বাছিত সভাপতি, ছাদিক সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫০৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মান্দারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালিয়ারভাঙ্গা ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মোঃ হোসাইন আহমেদ রফিক। ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল ইসলাম ও মোতাহার হোসেন বাচ্চুর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাব্বী আহমেদ চৌধুরী মাক্কু ও যুগ্ম আহ্বায়ক লোকমান আহমেদ খান। বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা অঞ্জন পুরকায়স্থ, আছকির মিয়া, মতিন্দ্র পাল, শ্যামানন্দ ভট্টাচার্য্য, বাপ্পন ভট্টাচার্য্য, হাজী দুলু মিয়া, আব্দুল হাই মেম্বার, যুবলীগ নেতা কামরুজ্জামান সেলিম, আব্দুল বাছিত, ছাদিক মিয়া, বজলু মিয়া, ছাদিকুর রহমান, রুহেল মিয়া, মিজাজ মিয়া, ওমল মালাকার প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা যারা বিদেশে রয়েছে তাদের দেশে এনে বিচার কার্যকর করার জন্য জননেত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আব্দুল বাছিতকে সভাপতি, ছাদিক মিয়াকে সাধারণ সম্পাদক করে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com