শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

শাহজালাল পলিটেকনিক ইন্সটিটিউটের জঙ্গি বিরোধী সচেতনতা বিষয়ক সভা

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৬৪৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় শাহজালাল পলিটেকনিক ইন্সটিটিউটের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে শাহজালাল পলিটেকনিক ইন্সটিটিউটে পোষ্ট অফিস জামে মসজিদের সহকারী ইমাম মোঃ শফিকুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহজালাল পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক দুলাল সূত্রধর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জনতার এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, খোয়াই থিয়েটারের হবিগঞ্জ এর সভাপতি ও বিশিষ্ট আইনজীবি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী। অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আক্কাছ আলী, শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ বাকি বিল্লাহ, মোঃ মিজানুর রহমান, মোঃ নাজমুল হক প্রমুখ। সভায় বক্তারা জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে ছাত্রসমাজসহ সব শ্রেণী পেশার মানুষদেরকে সর্বদা সজাগ থাকার আহব্বান জানান। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতিনিয়ত ইন্সটিটিউটে আসার আহব্বান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com