শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

মিরপুরে বাউল গানের আড়ালে চলে মাদকের রমরমা ব্যবসা

  • আপডেট টাইম রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫২৯ বা পড়া হয়েছে

ষ্টাফ রিপোটার ॥ বাহুবলের চন্দ্রচরি মাজারে গানের আসরকে কেন্দ্র করে চলছে অসামাজিক কার্যকলাপ। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রকাশ, বাহুবল উপজেলার মিরপুরের অদুরে শাহ অছি উল্লার মাজার প্রাঙ্গনে প্রতি সোমাবার বসে বাউল গানের আসর। বাউল গানের আসরকে কেন্দ্র করে মদ-গাজার আসরও বসে। বসে জুয়ার আসরও। এতে গাজাসহ মাদক ব্যবসাও জমে উঠে। এতে মৌলভীবাজার, হবিগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে ওই সব আসরে অংশ নিতে লোকজন জড়ো হয়। সরজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকার কতেক বাসিন্দা সাপ্তাহিক ওই ওরসের আয়োজন করে। দেশে সম্প্রতি জঙ্গি বিরোধী কার্যক্রম প্রতিরোধে সারাদেশে মাজার গুলোতে কঠোর নজরধারী ও গান বাজনা বন্ধ করে দেয় প্রশাসন। এর অংশ হিসেবে চন্দ্রছড়িতে ২ সপ্তাহ গান বাজনা বন্ধ থাকার পর কর্তাদের ম্যানেজ করে পুনরায় গানের আসর শুরু হয়। সম্প্রতি এক বাউল শিল্পীকে নিয়ে এক যুবকের সাথে ৪/৫ যুবকের মারামারির ঘটনা ঘটে। পরে বাউল কল্যান ফেডারশনের সাংগঠনিক সম্পাদক ইদু শাহসহ কয়েকজনের হস্তক্ষেপে বিষয়টি সমধান হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি প্রতি সোমবার তাদেরকে ঢোল ঢক্কির আওয়াজে রাতের ঘুম হারাম হয়ে যায়। রোগী কিংবা শিশুদের নিদের নিয়ে ওদিন যন্ত্রনা পোহাতে হয়। আয়োজক কমিটির লোক নের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। এলাকাবাসী দাবি প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপে তারা এ যন্ত্রণা থেকে মুক্তি পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com