বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে ৪ শিশু হত্যা মামলা ॥ শিশু আদালতে স্থানান্তর

  • আপডেট টাইম শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলায় আলোচিত চার শিশু হত্যা মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে শিশু আদালতে স্থানাস্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি শিশু আদালতে স্থানান্তর করেন জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। একইসঙ্গে মামলার অভিযোগ গঠনের জন্য আগামী ৭ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়। আসামী আব্দুল আলী বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, অন্যতম সহযোগী আরজু মিয়া ও ভাতিজা সাহেদ আলী ওরফে সায়েদকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি (পাবলিক প্রসিকিউটর) আবুল হাসেম মোল্লা মাসুম জানান, মামলাটি যেহেতু শিশু হত্যাকান্ডের তাই এটি শিশু আদালতে পাঠানোর জন্য আসামি পক্ষের আইনজীবী আদালতে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ও দায়রা জজ মামলাটি শিশু আদালতে স্থানান্তর করেন। পরবর্তী তারিখ ৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ওই দিনই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের জাকারিয়া আহমেদ শুভ, তার চাচাতো ভাই মনির মিয়া, তাজেল মিয়া ও ইসমাইল হোসেন গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। ১৭ ফেব্র“য়ারি বাড়ির অদূরে একটি বালুরছড়া থেকে মাটি চাপা দেয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com