সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বাহুবল প্রেসক্লাবের জঙ্গি সন্ত্রাস বিরোধী মানববন্ধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ঐতিহ্যবাহি বাহুবল প্রেসক্লাবের উদ্দোগে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বাহুবল প্রেসক্লাব। প্রেসক্লাবের আহ্বায়ক জাবেদ আলীর সভাপতিত্বে ও সোহেল আহমদ কুটির সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদীরা দেশ জাতি ও ধর্মের দুশমন। সমাজের প্রতিটিস্তরে তাদেরকে প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রয়োজন। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মুনির হোসেন, লামাতাশি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান ও বাহুবল বাজার পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দাল মিয়া তালুকদার, পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান শামছুদ্দিন তারা মিয়া, বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, বাহুবল কাশিমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওঃ আজিজুর রহমান মানিক। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাহুবল প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, সাংবাদিক সৈয়দ আব্দুল মন্নান, সাঈদ আহমদ, সিদ্দিকুর রহমান মাসুম, সৈয়দ আনোয়ার আব্দুল্লা, কাউছার চৌধুরী মামুন, কাদির চৌধুরী বাবুল, আনোয়ার হোসেন সজল, টিপু সুলতান জাহাঙ্গীর, নুর উদ্দিন সুমন, জুবায়ের আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com