সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর জঙ্গী বিরোধী গণসংগীত

  • আপডেট টাইম শনিবার, ২০ আগস্ট, ২০১৬
  • ৪২৩ বা পড়া হয়েছে
Exif_JPEG_420

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সন্ত্রাস, জঙ্গীবাদ ও নাশকতার প্রতিবাদে গণসংগীত করেছে দেশ নাট্যগোষ্ঠী। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রেল পার্কিংয়ের পৌরমঞ্চে এ গণসংগীত অনুষ্ঠিত হয়। এতে দেশ নাট্যগোষ্ঠীর শিল্পীরা কবিতা আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করে।
কবিতা আবৃত্তি করেন দেশ নাট্যগোষ্ঠীর সভাপতি এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, সহ-সভাপতি রাজু বিশ্বাস। গণসংগীতের অংশগ্রহণ করেন হারুন সাঁই, ফারুক দেওয়ান, কাজল বৈদ্য, কবির আহমেদ জুম্মান, জাকারিয়া সিরাজী, জনি দাস, হাবিবুর রহমান যোসেফ, আল আমিন, শাহীন আহমেদ প্রমুখ।
দেশ নাট্যগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় জঙ্গী বাদের প্রতিবাদে সংহতি প্রকাশ করেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম সুফি, দেশ নাট্যগোষ্ঠীর সহ-সভাপতি জিতু আহমেদ মাখন, মুখলেছুর রহমান, শায়েস্তাগঞ্জ পৌর জঙ্গী প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক ফরিদ হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিতার আহমেদ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, দৈনিক শায়েস্তাগঞ্জ পত্রিকার সম্পাদক সাখাওয়াত হোসেন টিটু, প্রবাসী সাংবাদিক ওসমান গনি হেলাল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি গাজীউর রহমান এমরান, ইউপি মেম্বার শামীমুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com