শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

বাহুবলে ছিনতাইয়ের ২০ ঘন্টার মাথায় ইমা গাড়ি উদ্ধার ॥ ১ যুবক গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৪৯০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ছিনতাইয়ের ২০ ঘন্টার মাথায় পুলিশ ইমা গাড়ি উদ্ধার ও এক ছিনতাইকারী যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় উপজেলার ডুবাঐ গ্রামে। আগের দিন সন্ধ্যা পৌণে ৭টায় ওই ইমা গাড়ি যাত্রী ছদ্মবেশী ৫ যুবক অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে বাহুবল মডেল থানায় একটি মামলা হয়েছে। পুলিশ সূত্র জানায়, হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার নরসিংহ রবিদাশের পুত্র মালিক ও চালক রঞ্জু রবিদাশ ইমা গাড়ি (সিলেট ছ-১১-১০৮২) নিয়ে পানিউমদা থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে ঢাকা-সিলেট মহাসড়ক পথে রওনা দেয়। পথিমধ্যে ৫ যুবক স্থানীয় ডুবাঐ বাজার থেকে যাত্রীবেশে ওই ইমা গাড়িতে উঠে। এক পর্যায়ে আদিত্যপুর ও মুগকান্দি গ্রামের মাঝামাঝি স্থানে এসে যাত্রীবেশী ছিনতাইকারী ওই ৫ যুবক অস্ত্রের মুখে চালক রঞ্জু রবিদাশকে জিম্মী করে রস্তায় নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে বিপরিত দিকে পালিয়ে যায়। পরে রঞ্জু রবিদাশ বিষয়টি বাহুবল মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ অনুসন্ধানে নামে। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে বাহুবল মডেল থানার এসআই মফিজুলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় দক্ষিণ ডুবাঐ গ্রামের আরজত উল্লার পুত্র সুজন মিয়ার বাড়ি থেকে গাড়িটি উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ ডুবাঐ গ্রামের কালীপদ দাশ-এর পুত্র সুমন দাশ (২৫) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমন পুলিশকে জানায় ছিনতাইয়ের ঘটনায় সে ছাড়াও উপজেলা সদর সংলগ্ন জাঙ্গালিয়া গ্রামের বসর উদ্দিনের পুত্র শরিফ উদ্দিন (২২), সিরাজ উদ্দিনের পুত্র রুবেল মিয়া (২২), তার ভাই নাছির মিয়া (২৫) ও ডুবাঐ গ্রামের শহীদের পুত্র রুবেল মিয়া (২৪) জড়িত ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com