রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

নবীগঞ্জের পানিউমদায় শোক দিবসে মিলাদ গাজী ॥ দেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না

  • আপডেট টাইম বুধবার, ১৭ আগস্ট, ২০১৬
  • ৫৫১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়ন আওয়ামলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শোক সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৫ আগষ্ট বিকেল ৩টায় পানিউমদা বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী। উপজেলা যুবলীগের অন্যতম নেতা অনু আহমেদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ৯নং বাউশা ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, এডভোকেট গতি গবিন্দ দাশ, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ্ গোল আহমেদ কাজল। উপস্থিত ছিলেন, সাংবাদিক ও কলামিস্ট এম,এ আহমদ আজাদ, সাংবাদিক এম, মুজিবুর রহমান। আরো বক্তব্যে রাখেন, আ’লীগ নেতা এখলাছুর রহমান খান, বীরমুক্তিযোদ্ধা বশির আহমেদ, মোঃ খসরু মিয়া, দেওয়ান জাহিদ আহমদ চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ধনেশ্বর রায়, বীরমুক্তিযোদ্ধা সোনা মিয়া, মনসুর আলম মেম্বার, মুহিত মিয়া মেম্বার, আলী নেওয়াজ মেম্বার, আ’লীগ নেতা আব্দুল মুকিত মেম্বার, কুর্শি ইউপি যুবলীগের আহবায়ক নেছার আহমদ জগলু, যুবলীগ নেতা খরছু আহমেদ সাজু, ডাঃ আবুল কালাম, শাহ্ তোফাজ্জুল হোসেন, শাহ্ সফিকুল ইসলাম, মোঃ ইয়াওর মিয়া, মোঃ মধু মিয়া, ছাত্রলীগ নেতা সোমায়েল মিয়া, আব্দুল কদ্দুছ, সাইফুল ইসলাম, কামাল হোসেন, শামীম আহমদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
প্রধান অতিথি শাহনেওয়াজ মিলাদ গাজী বলেন, জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। জঙ্গিবাদকে সমূলে উপড়ে ফেলে আওয়ামীলীগ সরকার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করছে। দেশ এখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com