সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলে দুই মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম সোমবার, ১৫ আগস্ট, ২০১৬
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে দুই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার তিতারকোনা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। দুর্ঘটনায় চালকসহ ১০ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হচ্ছে-তোতা মিয়া (৭০), হামিদুর রহমান সায়মন (২০) ও সালমা (৩০)। এর মাঝে সালমাকে সিলেট এমএ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সুত্রে জানা যায়, গতকাল ওই সময় শাহজীবাজার থেকে একটি মাইক্রোবাসে করে তোতা মিয়াসহ তার আত্মীয় স্বজন সিলেটে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। উল্লেখিত স্থানে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস দুটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় উল্লেখিত সংখ্যক যাত্রী আহত হয়। উত্তেজিত জনতা ঘন্টাখানেক সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com