সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

আওয়ামীলীগ সরকারের আমলে কোন গ্রাম অন্ধকারে থাকবে না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির বলেছেন- এই সরকারের আমলে কোন গ্রাম অন্ধকারে থাকবে না। আওয়ামী লীগ সরকার দেশের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করে তা জনগণের কল্যাণে ব্যয় করছে। আগামী দিনে দেশের শিল্প কারখানা ও আবাসিক গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে।
তিনি গতকাল শনিবার সকালে সদর উপজেলার শৈলজুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওই গ্রামের আড়াইশ পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ সোলায়মান মিয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলমগীর খান, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুকিত। ছুরত আলী সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- রাজিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমেদ, হবিগঞ্জ জেলা ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াদুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ আহমদ আলী শামীম, নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ইছাক আলী সেবন, রাজিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ প্রমুখ। সভা পরিচালনা করেন ইউপি সদস্য সফিউল ইসলাম তছকির। উল্লেখ্য, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৪৮ লাখ টাকা ব্যয় প্রায় ৬ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মাণ করে। এই সংযোগের ফলে ৫শ’ পরিবার বিদ্যুৎ সুবিধা লাভ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com