সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ঢাকায় ব্যাচেলর ভাড়াটিয়াদের বালিশ নিয়ে প্রতীকী অবস্থান

  • আপডেট টাইম শুক্রবার, ১২ আগস্ট, ২০১৬
  • ৫৬১ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ভাড়াটিয়া পরিষদের সভাপতি মোঃ বাহরানে সুলতান বলেছেন, ব্যাচেলরেরা (অবিবাহিত) মানবেতর জীবনযাপন করছেন। সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশি তল্লাশির নামে ব্যাচেলরদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। বাড়িওয়ালারা ভাড়া দিচ্ছেন না, দিলেও বেশি টাকা নিচ্ছেন। গুটি কয়েক জঙ্গির জন্য ব্যাচেলরদের মানসিক ও অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার রাত আটটার দিকে ব্যাচেলর ভাড়াটিয়ারা বালিশসহ প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন। সেখানেই এসব কথা বলেন বাহরানে সুলতান। জঙ্গি উত্থানে ব্যাচেলরসহ ভাড়াটিয়াদের বাড়িভাড়া পেতে ভোগান্তি, বাড়িওয়ালাদের হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে ভাড়াটিয়া পরিষদ।
ঘণ্টাব্যাপী এই প্রতীকী অবস্থান কর্মসূচিতে ব্যাচেলর ভাড়াটিয়াদের নিরাপত্তা দেওয়া, ব্যাচেলরদের সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করা, তল্লাশির নামে ব্যাচেলরসহ ভাড়াটিয়াদের হয়রানি ও অর্থনৈতিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। প্রতীকী অবস্থান সমাবেশে মোঃ বাহারানে সুলতান বলেন, ‘ভাড়াটিয়া বা ব্যাচেলররা কেউ সন্ত্রাসী না, এঁরা মানুষ। কোথাও উচ্ছেদ করা হচ্ছে, কোথাও হয়রানি করা হচ্ছে, আমরা সবাই আতঙ্কে আছি।, ব্যাচেলরদের উচ্ছেদের নিন্দা জানিয়ে ভাড়াটিয়া পরিষদের সাধারণ সম্পাদক জান্নাত ফাতেমা বলেন, ‘আমরা ব্যাচেলর, আমরা জঙ্গি নই।’
ভাড়াটিয়া কামরুন নাহার বলেন, ‘গার্মেন্টসকর্মী ও স্বল্প আয়ের মানুষেরা ব্যাচেলর হিসেবে অনেক কষ্ট ও নির্যাতন করে ভাড়া থাকে। তাঁদের এত কষ্ট দেবেন না।’ ব্যাচেলরদের হয়রানির প্রতিবাদে ভাড়াটিয়া পরিষদ আগামী ২৩ আগস্ট সকালে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com