মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় ১৪২টি পরিবারের বিদ্যুৎ উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০১৬
  • ৫০৫ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরীর প্রচেষ্টায় বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের ফরিদপুর, যমুনাবাঁধ ও দেবালয়সহ তিন গ্রামে ১৪২টি পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন এমপি কেয়া চৌধুরী। এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, ভাবনার কারণ নেই। বার বার আপনাদের কাছে উন্নয়ন নিয়ে আসছি। তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাহুবল-নবীগঞ্জবাসীর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি। কেউ বঞ্চিত হবেন না। এমপি কেয়া চৌধুরী বলেন, বিদ্যুৎ ছাড়াও বাহুবল-নবীগঞ্জে মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, রাস্তা, ব্রিজ, নলকূপ স্থাপনসহ ব্যাপকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছি। তিনি আরো বলেন, স্কুল পড়–য়া শিক্ষার্থী, তাঁত, বেত, মৃৎ শিল্প , সেলাই শিল্পে নিয়োজিতদের ও অন্যান্য বেকার লোকের কর্মসংস্থানের লক্ষ্যে নানা প্রশিক্ষণ নিয়ে আসছি। এতে করে বেকার সমস্যা সমাধান হচ্ছে।
সভায় বক্তব্য রাখেন, হপবিস জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুৎফুর রহমান ফুল মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন, যুবলীগ সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল। এছাড়া এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com