শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের উপর ভিডিও কনফারেন্সিং ও সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা প্রশাসন ও নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধের উপর ভিডিও কনফারেন্সিং ও সুধী সমাবেশে হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, জঙ্গীবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের মাধ্যমে জঙ্গীবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা জাসদের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্বা সংগঠক আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, সত্যজিত দাশ, মেহের আলী মহালদার, এডঃ মাসুম আহমেদ জাবেদ, জাবেদুল আলম চৌধুরী সাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল কাদির, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com