বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুর ও চুনারুঘাটে ৬ লাখ টাকার মদ ও গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০১৬
  • ৫৫৪ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার পৃথক ৩টি স্থানে রবিবার ভোররাতে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ১৪৯ কেজি ভারতীয় গাঁজা ২৫ বোতল মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- রবিবার ভোররাতে উপজেলার মনতলা সীমান্ত ফাঁড়ির সুবেদার হাবিবুর রহমান মুন্সী’র নেতৃত্বে বিজিবি টহলদল আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ১৪০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। এছাড়া চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্ত ফাঁড়ির সুবেদার আজিজুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল আমু চা বাগানে অভিযান চালিয়ে ৯ কেজি ভারতীয় গাঁজা এবং গুইবিল সীমান্ত ফাঁড়ির হাবিলদার শাখাওয়াত হোসেনের নেতৃত্বে বিজিবি টহল দল নলুয়া চা বাগানে অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com