মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

হবিগঞ্জ পৌর পানির বিল বৃদ্ধির প্রতিবাদ জাসদের

  • আপডেট টাইম শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬
  • ৪৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার পানির বিল বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হবিগঞ্জ জেলা শাখা। জেলা জাসদ সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে বলেন, এমনিতেই হবিগঞ্জ পৌরবাসী জলাবদ্ধতা, আবর্জনাপূর্ণ ড্রেন, মশা মাছিসহ নানা নাগরিক সমস্যায় অতিষ্ঠ। ওই সব সমস্যার সমাধানের কোনও উদ্যোগ না নিয়ে মরার উপর খাঁড়ার ঘা’র মতো পৌর পানির বিল বাড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে এরকম একটি সিদ্ধান্ত নেওয়ার আগে পৌরবাসীর সাথে মতবিনিময় করা উচিৎ ছিল। কিন্তু পৌর কর্তৃপক্ষ তা করেনি। তাই আমারা পৌর পানির বিল বাড়ানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও উক্ত বিলের হার পূর্বের অংকে ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানাই।
উল্লেখ্য, সম্প্রতি পৌর পরিষদের এক মাসিক সভায় পাইপের ব্যাস অনুযায়ী আবাসিক ও অনাবাসিক সংযোগ প্রতি সর্বনিম্ন একশত থেকে সর্বোচ্চ এক হাজার ছয়শত টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয় এই ব্যাপারে আমাদের দাবী পৌর কর্তৃপক্ষ না মানলে তাদের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে জনস্বার্থে পৌর নাগরিকদের নিয়ে জেলা জাসদ আন্দোলনে নামতে বাধ্য হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com