শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নিহত জঙ্গিদের ছবি প্রকাশ নাম-ঠিকানা জানানোর আহ্বান ডিএমপির

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৫৮৪ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রাজধানীর কল্যাণপুরে যৌথ বাহিনীর হামলায় নিহত নয় জঙ্গির ছবি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে তাদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানাতে আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপির ফেসবুক পেজে এসব ছবি প্রকাশ করা হয়।
ডিএমপির ফেসবুক পেজে বলা হয়েছে, ‘ছবিতে প্রদর্শিত আজ ২৬-৭-২০১৬ তারিখে রাজধানীর কল্যাণপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে নিহত জঙ্গি/সন্ত্রাসীদের পূর্ণাঙ্গ নাম ও ঠিকানা জানা থাকলে এই পেজের ইনবক্সে প্রদান করুন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জঙ্গি ও সন্ত্রাস প্রতিরোধে আপনার সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।’
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অপারেশন টোয়েন্টি সিক্স পরিচালনা করে যৌথ বাহিনী। এতে নয় জঙ্গি নিহত হয়। রাকিবুল হাসান রিগ্যান নামের এক জঙ্গি আহত হয়। তাকে আটক করা হয়েছে। আটক জঙ্গি রাকিবুল হাসানের কাছ থেকে আটজনের নাম জেনেছে পুলিশ। তারা হলো- রবিন, ইমরান, অভি, আতিক, সোহান, ইকবাল, সাব্বির ও তাপস। আরেকজনের নাম জানা যায়নি।-এনটিভি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com