বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের গোপলার বাজারে ২শ পিস ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা আটক

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০১৬
  • ৫৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গোপলাবাজার থেকে ২শ পিস নিষিদ্ধ যৌন উত্তেজক ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের নিকট থেকে নগদ টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটককৃতরা হল উপজেলার দেবপাড়া গ্রামের চান্দালি মিয়ার পুত্র ১১নং গজনাইপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মনসুর মিয়া (৩০) ও সাতাইল গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র ছাত্রলীগ কর্মী আলমগীর (২৫)। মঙ্গলবার রাত ৮টার দিকে ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপলারবাজারে অভিযান চালিয়ে ব্রীজ এলাকায় একটি সিএনজি অটোরিক্সাকে আটক করে। এ সময় সিএনজির ভেতর থাকা আলমগীর ও মনসুরকে আটক করলে তারা নিজেদের ছাত্রলীগ নেতা ও কর্মী পরিচয় দেয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে উল্লেখিত ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com