বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে শহরে বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ২৪ জুলাই, ২০১৬
  • ৫৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক রায়ের প্রতিবাদে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গতকাল সকাল হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর নেতৃত্বে মিছিলটি শহর প্রদনি শেষে স্থানীয় বাসষ্ট্যান্ড পয়েন্টে সমাবেশে মিলিত হয়। এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, জেলা বিএনপি সদস্য সৈয়দ তোফায়েল ইসলাম কামাল, চুনারুঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডঃ আব্দুল হাই, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান চৌধুরী, জেলা জাসাস সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা তাতীদল আহবায়ক এডঃ কামরুল হাসান চৌধুরী, জেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক আব্দুল মন্নান, জেলা যুবদল নেতা খোকন সাহী ধনু, হাবিুর রহমান হাবিব, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ শাহাব উদ্দিন, ছাত্রদল নেতা সৈয়দ নিয়াজ উদ্দিন হারুণ, স্বেচ্ছাসেবকদল নেতা নূর ইসলাম, সেলিম মিয়া, বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জিল্লুর রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, মফিজুল ইসলাম সুজন, সদর উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোঃ সোয়েব চৌধুরী, আব্দুল হালিম, মোঃ নূরুজ্জামান, নাছির উদ্দিন আফরোজ, আকাশ, সাইফুল ইসলাম, সোহেল আহমেদ, আক্তার, তারা মিয়া, ইউনুছ মিয়া, শেখ রাসেল, রুবেল আহমেদ, শাহ্ টুটন, মোঃ মোশাহিদ, আব্দুল মন্নান, শুভ, প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জিয়া পরিবার এবং বিএনপিকে ধ্বংসের নীল নকশার অংশ হিসেবে পরিকল্পিতভাবে তারেক রহমানকে এ সাজা প্রদান করা হয়েছে। এর পরিনাম ভাল হবে না। এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে এ দেশের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com