সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

ধুলিয়াখালে ট্রাকের চাপায় রিকশা চালক আহত

  • আপডেট টাইম শনিবার, ২৩ জুলাই, ২০১৬
  • ৫০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল নামকস্থানে ট্রাকের চাপায় আব্দুল বারীক (২০) নামের রিক্সা চালক মৃত্যু পথযাত্রী। সে সদর উপজেলার কদমতলী গ্রামের আব্দুল হামিদের পুত্র। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট এমএজি ওসামানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে এ দুঘর্টনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জগামী একটি ট্রাক (চট্ট মেট্রো ট-১৮-২১৫০) ধুলিয়াখাল পৌছলে সামনের একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্রো গ-১১-১১৩২) পিছন দিক থেকে ধাক্কা দেয়। এ সময় রিক্সা চালক জুম্মার নামাজে যাওয়ার জন্য সড়কের পাশে দাড়ানো ছিল। ট্রাকটি কারকে ধাক্কা দিয়ে সামনের একটি ভ্যানগাড়ীর উপর পড়ে এবং সড়কের পাশে দাড়ানো রিক্সা চালককে চাপা দেয়। এতে সে আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন এ সড়কে যান চলাচল বন্ধ করে স্পীডব্রেকার নিমার্ণের জন্য বিক্ষোভ করে। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে রাত ৯টায় আব্দুল বারিকের পিতা আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলের অপারেশন হয়েছে। জ্ঞান ফিরেনি। তাকে আইসিসিউতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com