বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে বিস্ফোরক মামলায় ছাত্রদল নেতা আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬
  • ৫৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরন মামলার পলাতক আসামী ছাত্রদল নেতা আবু তালেব ওরফে তারেক (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের শওকত আলীর পুত্র ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য। মঙ্গলবার গভীররাতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে আটক করে। পুলিশ জানায়, কিবরিয়া হত্যা মামলায় পৌর মেয়র জিকে গউছ কারাগারে যাওয়ায় ছাত্রদল নেতাকর্মীরা মিছিল, বিক্ষোভ ও ককটেল বিস্ফোরন ঘটায়। তারা পুলিশ সুপারের বাসার সামনেও একটি ককটেল বিস্ফোরন ঘটায়।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলার এজাহারভুক্ত আসামী তারেক। এতদিন সে আদালতে হাজির না হলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এতদিন সে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com