সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

৬ আগস্ট তরফ সাহিত্য পরিষদের সংবর্ধনা ও প্রকাশনা উৎসব

  • আপডেট টাইম রবিবার, ১৭ জুলাই, ২০১৬
  • ৫০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ঐতিহ্যবাহী তরফ সাহিত্য পরিষদের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা গতকাল শায়েস্তাগঞ্জ জামেয়া হুসাইনিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। সংগঠনের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, রাবেতা-আল-ইসলামীয়ার নির্বাহী সদস্য মাসিক মদীনার সম্পাদক মাওলানা মহীদউদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, দোয়া মাহফিল ও মরহুমের জীবন ও কর্মের উপর সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন, তরফ সাহিত্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সংবর্ধনা পরিষদের আহ্বায়ক এডভোকেট মোঃ আমির হোসেন, পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সংবর্ধনা পরিষদের সদস্য সচিব মাওলানা আব্দুর রউফ, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, মোঃ মোতাহির চৌধুরী, গোলাম মোস্তফা খান, সৈয়দ হাবিবুর রহমান পারভেজ, মোঃ বাহার উদ্দিন, আব্দুল মতিন চৌধুরী, মাওলানা নূরুল আমিন, মোঃ শাহ নেওয়াজ, সৈয়দ শাহ দরাজ, কাজী মাওলানা শেখ নোমান উদ্দিন, শাহীন মোল্লা, কাজী আব্দুল হক, শাহ আহমদ আলী প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা নূরুল আমীন।
সভায় তরফ সাহিত্য পরিষদের সভাপতি, বহুগ্রন্থের প্রনেতা, তরফরতœ সৈয়দ আব্দুল্লা’র সংবর্ধনা ও তরফ সাহিত্য পরিষদের চতুর্থ প্রকাশনার ‘‘তরফজ্যোতি-৪” এর প্রকাশনা উৎসব আগামী ৬ আগস্ট হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com