রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডাঃ দেবপ্রদ রায় ॥ জেলায় সাড়ে ৩ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপ্সুল খাওয়ানো হবে কাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ জুলাই, ২০১৬
  • ৪৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ১৬ জুলাই শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে। এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ৫৭৭ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২ হাজার ৭৫৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপ্সুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উক্ত কর্মসুচি বাস্তবায়নে ১ হাজার ৮৯১ টি কেন্দ্রে ৫ হাজার ৪৫২ জন স্বেচ্ছাসেবক, ৫৮৭ জন স্বাস্থ্য সহকারী এবং ২৩১ জন সুপার ভাইজার দায়িত্ব পালন করবেন।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গতকাল এক প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডাঃ দেবপ্রদ রায় এ তথ্য জানান। এতে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা রফিক, সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর প্রমুখ। প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডাঃ দেবপ্রদ রায় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন সফলে ষকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com