বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের ফুটারমাটি গ্রামে প্রতিপক্ষকে ঘায়েল করতে ভিন্নধর্মী পরিকল্পনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬
  • ৫৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ফুটারমাটি গ্রামে দু’পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করতে ভিন্ন ধর্মী পরিকল্পনা আটছে। এ নিয়ে এক পক্ষ তাদের পরিকল্পনায় ভীত হয়ে থানায় জিডি দায়ের করেছে। জানা যায়, বিভিন্ন বিষয় নিয়ে ফুটারমাটি গ্রামের লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত ও আজিজুল হক চৌধুরীর ছেলে ফয়ছল চৌধুরীর বিরোধ দেখা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’টি পক্ষ মারমুখি অবস্থান নেয়। এ বিষয়টি সামাজিকভাবে সমাধানে এগিয়ে আসেন একই গ্রামের কদর উদ্দিন। এতে একটি পক্ষ তার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে স্থানীয় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুর হস্তক্ষেপে সৃষ্ট বিরোধ মিমাংসা হয়। কদর উদ্দিন জানান তিনিসহ তার লোকজন একটি পক্ষের রোষানলে পড়েন। এরা তাকে হত্যা সহ বিভিন্ন ঘটনায় ফাঁসানোর পরিকল্পনা গ্রহণ করেছে। এ ব্যাপারে তিনি গত রবিবার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com