শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলের সুন্দ্রাটিকিতে নিহত শিশুদের পরিবারের মাঝে এমপি কেয়া চৌধুরীর সেলাই মেশিন ও শাড়ী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১১ জুলাই, ২০১৬
  • ৭০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের সুন্দ্রাটিকিতে নিহত শিশুদের পরিবারকে স্বাবলম্বী করতে ৫টি সেলাই মেশিন ও ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করেছেন এমপি কেয়া চৌধুরী। এ সময় উপস্থিত লোকজনের উদ্দেশ্যে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী অচিরেই এ নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশাবাদ ব্যক্ত করে বলেন, নিহত শিশুদের আমরা ভুলতে পারব না। তাদের স্মরণীয় করে রাখতে নির্মাণ হচ্ছে স্মৃতি পাঠাগার। তাদের স্মরণে আরও অনেক কিছু করা হবে। তিনি বলেন, নিহত শিশুদের পরিবারকে স্বাবলম্বী করতে চাই। এজন্যই ৫টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে ৬টি ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। পর্যায়ক্রমে তাদেরকে আরও বরাদ্দ দেয়া হবে। তিনি বলেন, বাহুবলে যার ঘরে একাধিক গরু রয়েছে তাকেই ব্যবস্থা করে দেয়া হবে বায়ূ গ্যাস। এ গ্যাসে জ্বালানী কাজ সম্পন্ন করতে পারবে “গ্যাস” বঞ্চিত লোকেরা।
রবিবার বিকেলে সুন্দ্রাটিকি গ্রামে সেলাই মেশিন ও শাড়ি বিতরণকালে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, মোঃ দিদার আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিক মাষ্টার, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মায়া আলী, যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com