বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গের ফাঁসির দণ্ডপ্রাপ্ত বড় মিয়ার খালাস চেয়ে আপিল

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বানিয়াচং উপজেলার মহিবুর রহমান বড় মিয়া এবং আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাক খালাস চেয়ে আপিল করেছেন। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন মহিবুর ও রাজ্জাকের আইনজীবী মাসুদ রানা। গত ০১ জুন মুক্তিযুদ্ধের সময় বানিয়াচংয়ের বিভিন্ন গ্রামে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধে মহিবুর রহমানকে ফাঁসি এবং তার চাচাতো ভাই আব্দুর রাজ্জাককে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে, গত বছরের ১০ ফেব্র“য়ারি গ্রেফতারি পরোয়ানা জারি হলে ওইদিনই নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি এলাকা থেকে উপজেলার খাগাউড়া ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়াকে (৭০) গ্রেফতার করে পুলিশ। আর মৌলভীবাজার জেলা সদরের আতানগিরি পাহাড় থেকে গত ১৯ মে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com