বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শহরে এক সার ডিলারের ১০২ বস্তা সার জাল স্বাক্ষরের মাধ্যমে নিয়ে গেছে অন্য জন

  • আপডেট টাইম শুক্রবার, ১ জুলাই, ২০১৬
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের এক সার ডিলারের ১০২ বস্তা সার জাল স্বাক্ষরের মাধ্যমে কাইয়ূম নামে এক ব্যক্তি নিয়ে গেছে। সার না পেয়ে বিপাকে পরেছেন ওই ডিলার।
সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের খাদ্যগোদাম রোড এলাকার সার ডিলার মেসার্স ওসমান ট্রেডার্সের সত্বাধিকারী নুরুল আমিন ওসমান টিএসপি ৪০ বস্তা এবং এমওপি ৮২ বস্তা সারের চাহিদা দেন। সে অনুযায়ী তার সার শায়েস্তাগঞ্জ আসে। গত ২৯ জুন ওসমান তার সার আনতে গেলে বিএডিসি কর্মকর্তা মোঃ কুদ্দুস মিয়া জানান, তর সার কাইয়ূম নামে এক ব্যক্তি নিয়ে গেছে। খোজ নিয়ে জানা যায়, আব্দুল কাইয়ূম শহরের পুরান বাজার এলাকার আলাউদ্দিন নামে এক ব্যবসায়ীর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন। কেন কাইয়ুমকে সার দেয়া হলো এ কথা জানতে চাইলে বিএডিসি কর্মকর্তা কোন সদুত্তর দিতে না পেরে প্রথমবারের মতো তাকে ক্ষমা করে দেয়ার জন্য আব্দার করেন।
ডিলার ওসমান জানান তিনি তার নবীগঞ্জের দোকানের টিএসপি ১৫ বস্তা ও এমওপি ৮২ বস্তা এবং অপর দোকানের জন্য টিএসপি ২৫ বস্তা ও এমওপি ৫৮ বস্তা চাহিদা প্রেরণ করেন। মাল আসার পরও দুরবীসন্ধিমুলকভাবে তার অজ্ঞাতে সার আলাউদ্দিনের ম্যানেজার কাইয়ূম সার গুলো নিয়ে যায়।
এ ব্যাপারে মোঃ কুদ্দুস মিয়ার ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, সার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সারগুলো বন্টন করেন। এ ছাড়া ওসমানের চাল কাইয়ূম নিয়ে গেছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com