বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ সন্তানের জননীসহ পরকীয়া প্রেমিক আটক

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৬০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ সন্তানের জননীসহ পরকীয়া প্রেমিককে আটক করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত ১১টায় বানিয়াচঙ্গ উপজেলার মদনমোড়ত গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মদনমোড়ত গ্রামের মৃত আমির হোসেনের কন্যা ৩ সন্তানের জননী রাহেলা বেগমের (৪৫) সাথে একই গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে আবিদুল মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম করে আসছিল। গত শুক্রবার দিবাগত রাত ১১টায় স্থানীয় লোকজন রাহেলার পিত্রালয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় ঘেরাও দিয়ে তাদের আটক করে। পরে ঘটনাটি বানিয়াচঙ্গ থানায় অবগত করলে এসআই আশরাফ উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্র জানায়, রাহেলা স্বামী মারা যাওয়ার পর পিত্রালয়েই ৩ সন্তানকে নিয়ে বসবাস করে আসছে। এরই সুবাদের একই গ্রামের আবিদুল রাহেলার সাথে পরকীয়া প্রেমে সর্ম্পক গড়ে তুলে। এদিকে আবিদুল বছর খানেক আগে একই উপজেলার হায়দরপুর গ্রামে একটি বিয়ে করলেও স্ত্রীকে নিজ বাড়িতে আনেনি। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। এ ব্যাপারে আবিদুলের স্ত্রী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাও করেছে বলে জানা গেছে। এদিকে তাদের আটকের পর এলাকায় নানা সমালোচনার ঝড় বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com