বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে পাহারাদারকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম শনিবার, ২৫ জুন, ২০১৬
  • ৫২৪ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গে পুকুর পাহারাদারকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত পাহারাদার হলেন, ওই গ্রামের খিরাজ মিয়া (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, খিরাজ মিয়া লীজ নেয়া একটি পুকুরে একটি মাছের খামারে রাতে পাহাদার হিসেবে দায়িত্বে ছিলেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুকুর পাড়ে অবস্থিত একটি ঘরে ঘুমিয়ে পড়ে খিরাজ মিয়া। এ সময় অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার হাত-পায়ের রগ কেটে পানিতে ফেলে দেয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত দেড়টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। হবিগঞ্জ সদর হাসপাতালে আহত খিরাজ মিয়ার সাথে আসা লোকজন জানিয়েছেন দীর্ঘদিন ধরে একটি পুকুর লীজ নিয়ে একই গ্রামের প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরেই তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে প্রায় ২০ থেকে ২৫টি ক্ষত রয়েছে। তার অবস্থা আশংকাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com