বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

দারুল ক্বিরাতে মাইক ব্যবহারকে কেন্দ্র করে ॥ চুনারুঘাটে মসজিদের ভেতর খতিবের উপর হামলা ॥ আহত ৭

  • আপডেট টাইম শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৬১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মসজিদে দারুল ক্বিরাত প্রশিক্ষণে মাইক ব্যবহার করা নিয়ে মসজিদে প্রবেশ করে খতিব ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার লক্ষীপুর জামে মসজিদে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান মাস উপলক্ষে লক্ষীপুর জামে মসজিদে প্রতি বছরের ন্যয় এবারও দারুল ক্বিরাত শুরু হয়। গতকাল সকালে দারুল ক্বিরাতের প্রধান ক্বারী ও খতিব মাওলানা মুফতি শেখ জামাল আহমেদ মাইকের মাধ্যমে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দিচ্ছিলেন। এসময় ধলাইপাড় গ্রামের আব্দুল মন্নানের ছেলে রোমান মিয়া মসজিদে গিয়ে মাইক বাজানো বন্ধ করতে নির্দেশ দেয়। এ ব্যাপারে খতিব মসজিদ কমিটির সাথে কথা বলতে রোমানকে বলেন। এনিয়ে তর্কাতর্কির এক পর্যাযে রোমান মিয়া উত্তেজিত হয়ে খতিব শেখ জামাল ও শিক্ষার্থীর উপর হামলা চালায়। এ ঘটনার খবর পেয়ে মসজিদের মুসল্লীরা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ক্বারী শেখ জামাল আহমেদ, আবুল কালাম, জাবেদ মিয়া, বাচ্চু মিয়া, আবুল খায়ের ও ফয়সল মিয়া আহত হয়। গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করা হয়েছে।
এ খবর পেয়ে মুসল্লীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং বিক্ষুব্ধ মুসল্লীরা চুনারুঘাট পৌরশহরে রোমান মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিক্ষোভ মিছিল করে। পরে চুনারুঘাট থানা পুলিশ রোমান মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com