শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

তিন সন্তানকে নিয়ে পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা ॥ ২ শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দুর্গম ভারতীয় সীমান্তবর্তী নারায়নপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জহূরপুর খলিফারচর গ্রামে পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধু তার তিন শিশুকন্যাসহ নিকটের পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে ২ শিশু পানিতে ডুবে মারা গেছে। গতকাল দুপুরে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। নারায়নপুর ইউ.পি চেয়ারম্যান আলমগীর কবীর , ৭ নং ওয়ার্ড মেম্বার ফিটু বিশ্বাস ও এলাকাবাসি সূত্রে জানা গেছে পারিবারিক কলহে গৃহবধূ আখতারা বেগম (৩৪) বাড়িতে শ্বশুর ও স্বামী তোফাজ্জল হোসেনের ছেলে শহীদুল (৩৫) এর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়  তার তিন কন্যা শিশু সাহিদা (১০), হামিদা (৫) ও মাহমুদা (২)কে নিয়ে নদীতে ঝাঁপ দিলে বড় শিশু সাহিদা চিৎকার দেয়। তখন  অন্ধকারে মাছধরা জেলেরা ছুটে এসে  মা আখতারা ও সাহিদাকে উদ্ধার করতে সমর্থ হলেও তলিয়ে যায় ছোট দুই শিশু হামিদা ও মাহমুদা। পরে জেলেরা ও এলাকাবাসি মাহমুদার ও হামিদার লাশ নদী থেকে উদ্ধার করে এবং চেয়ারম্যানের তত্ত্বাবধানে শুক্রবার দূপুরে সদর থানায় প্রেরণ করে। দূর্গম চর এলাকা হওয়ায় পুরো ঘটনাটি প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ করেছে ৯ বিজিবি’র জহরপুর ক্যাম্প এর সদস্যরা। সদর মডেল থানা সূত্রে জানা যায়, পুরো ঘটনাটি তারা তদন্ত করে দেখছে এবং সেই অনুযাযী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com