বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ইনাতগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০১৬
  • ৫৭২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ইনাতগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতার জের ৃধরে দুই মেম্বার প্রার্থীর লোকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে উভয় পরে প্রায় অর্ধশতাধীক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে উভয় পক্ষের ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোস্তফাপুর গ্রামের সাবেক মেম্বার সাফু আলম ও একই গ্রামের হায়দর আলী মেম্বার প্রার্থী হিসেবে ইউনয়নের ৪নং ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেন। শুরু থেকেই দুই প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যায়। উভয় প্রার্থীর মধ্যে কালো টাকা বিতরণের গুঞ্জন উঠে এলাকায়। নির্বাচন যেন এই দু’প্রার্থীর মধ্যে পেষ্ট্রিজ ইস্যু হয়ে দাঁড়ায়। নির্বাচনে ৫৫ ভোটের ব্যবধানে হায়দার আলী হেরে গেলে সাফু আলম জয়ী হন। নির্বাচনের পর সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসইবুকে সাফু আলম পরাজিত মেম্বার প্রার্থী হায়দরকে জড়িয়ে বিভিন্ন স্ট্যান্ডর্স দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় হায়দর আলীর ছোট ভাই ফখরুল আলম পাশ্ববর্তী বাড়ির সিফন মিয়ার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। এ সময় সাফু আলমের লোকজন সিফনের পক্ষালম্বন করে হায়দরের বাড়িতে হামলা চালালে উভয়ের লোকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টাব্যাপী রক্তক্তয়ী সংঘর্ষে দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ইট পাটকেল ব্যবহৃত হয়। পরে পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধীক লোক আহত হন। গুরুতর আহত ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
সিলেট মেডিকেলে চিকিৎসাধীন আহতরা হলেন, হায়দরের ছোট ভাই ফখরুল ইসলাম (৩৫), শাহজাদা (২০), আমিন হক (৩৩), সবুজ মিয়া (২৫), হাছন উদ্দিন (৪৪) আনোয়ার (২২), সাজফর মিয়া (২৩), আবু সিদ্দিক (১৭), আব্দুল হাদী (২০), সাইরাছ (৩৪), সুজা (২১), মেহেদি (২০), পবলু মিয়া (২৪), আরফিক উল্লা (৬০), দিলাছ মিয়া (২০), জানু উল্লা (৫০), দোলন মিয়া (৪৫), পরাছ মিয়া (৪০), আব্দুর রউফ (৩৫), সজিব মিয়া (২০), লায়েছ আহমদ (২৫), জাকিারিয়া (৩৯), সুরুজ আলম (১৭), সৈয়দুল (৩৪), মতিউর রহমান (৩৩), সাইফুল ইসলাম (৪০)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com