শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত মছদ্দর আলী মিশু (৫০) মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত শুক্রবার রাতে তার মৃত্যু ঘটে। নিহত মছদ্দর আলী মিশু নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে অনুষ্ঠিত নবীগঞ্জ সদর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি করেন পশ্চিম তিমিরপুর গ্রামের এনাম উদ্দিন ও ঝুনু মিয়া। এতে দুইজনই পরাজিত হন। কিন্তু তাদের মধ্যে রেষারেষি বাড়ে। এর জের ধরে পরদিন ২৯ মে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়। আহতদের মধ্যে ১০জনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার গভীর রাতে মছদ্দর আলী মিশু (৫০) মারা যান। এ খবর এলাকার মানুষের মধ্যে জানাজানি হলে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এ ঘটনায় আবারো যে কোন সময় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন সাধারন মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com