মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে কাজের মেয়ে অবৈধ ফসল নিয়ে বিপাকে

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫৬৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিয়ের প্রলোভন দিয়ে কাজের মেয়ে যুবতীকে ধর্ষণ, অন্তঃস্বত্বা অতঃপর সন্তান প্রসবের ঘটনা নিয়ে আলোচনা সমালোচনা চলছে এলাকায়। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জের ভরপুর গ্রামে। এ ঘটনায় দায়েরকৃত মামলার প্রতিবেদন ৭দিনের মধ্যে দেবার কতা থাকলেও অতিবাহিত হয়ে গেছে ৫ মাস। এদিকে ঘটনার নায়ক ইতিমধ্যে বিদেশে ফাড়ি জমিয়েছে।
দিনমজুরের কন্যা ১৭ বছর বয়সের যুবতী এলাকার মিতাউর নামে এক ব্যক্তির বাড়িতে কাজের জন্য যোগ দেয়। এরই মাঝে যুবতীর প্রতি কূ-নজর পরে গৃহকর্তার। যুবতীটি জানায়, গত বছরের আগষ্ট মাসের এক গভীর রাতে মিতাউর জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পরে তাকে বিয়ের প্রলোভন দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায়। এর পর একাধিকবার মিলিত হয়। পরে যুবতী ঘটনাটি তার পিতা-মাতাকে অবহিত করে। একপর্যায়ে মিতাউর শীঘ্রই বিয়ে করার আশ্বাস দেয় যুবতীর পিতা-মাতাকে। এরই মধ্যে সে বিদেশ ফাড়ি জমায়। এরই মাঝে অন্তস্বত্বা হয়ে পড়ে যুবতী। এতে নিরুপায় হয়ে মেয়ের মা বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে পুলিশকে ৭ কার্য্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। কিন্তু ৫ মাস অতিবাহিত হলেও প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। এরই মাঝে গত ২৪ মে মেয়েটি একটি সন্তান প্রসব করেছে। এতে বিপাকে পড়েছে যুবতী ও তার পরিবার। এ নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। সমাজপতিরা চেষ্টা করছেন বিষয়টি আপোস রফার। কিন্তু বিবাদী পক্ষ প্রভাবশালী হওয়ায় তারা এড়িয়ে যাচ্ছে শালিস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com