শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে রোজা রাখা না রাখাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

  • আপডেট টাইম শুক্রবার, ১০ জুন, ২০১৬
  • ৫৪৮ বা পড়া হয়েছে

আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে রোজা রাখা আর না রাখাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, গতকাল বিকালে ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারকানা গ্রামের স্কুল মাঠে রোজা রাখা আর না রাখা নিয়ে একই গ্রামের সুমন খাঁ ও আকল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করে। এ নিয়ে রাত সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সায়েরা বেগম (৩৫), মাওঃ মাসুদ আহমেদ (৩৫), নাহার বেগম (৬০), সুমন খাঁ (২৮), আইনুল খাঁ (২০), আকল মিয়া (৪০), খাজনা বেগম (৩০), জয়নাল খাঁ (৩০), হিরণ খাঁ (৯০), এনাম খাঁ (৪০), মমিনা বেগম (২৪), আফিয়া বেগম (২৫) ও জেসমিন বেগম (২২) আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাওঃ মাসুদ আহমেদ ও জেসমিন বেগমকে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি শালিসে নিষ্পত্তির চেষ্টা চলছে বলে সূত্র জানায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com