সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

যানজটের শহর নবীগঞ্জ ॥ হাঁফিয়ে উঠেছে পথচারী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৬৯৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যানজটের শহরে পরিণত হয়ে গেছে নবীগঞ্জ। নবীগঞ্জ পৌর শহরে প্রতিদিনই যানজটের ভোগান্তির শিকার হচ্ছেন পথচারী ও অসহায় মানুষজন। এদিকে নিয়মনীতি তোয়াক্কা করছেন না গাড়ীর মালিক-শ্রমিকরা। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় পৌর শহরের বিভিন্ন সড়কে যত্রতত্র স্থানে ব্যাঙ্গের ছাতার মতো গড়ে উঠেছে সিএনজি অটোরিক্সা, টমটম ও মিনি বাসের অবৈধ স্ট্যান্ড।
এছাড়া শহরের বিভিন্ন স্থানে মেইন রাস্তার উপর বড় বড় ট্রাক দাড় করিয়ে লোড, আনলোড করা হয় ধান-চালসহ বিভিন্ন পণ্য। রাস্তার উভয় পাশে দাড়িয়ে থাকে সিএনজি। এতে প্রতিদিনই লাগছে যানজট, এতেই বাড়ছে ভোগান্তি। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে এটি নিরসনের দায়িত্ব কার..? এ সব দেখার কি কেউ নেই..? পৌর কর্তৃপক্ষ নিরব কেন.? এ সব যেন পৌর কর্তৃপক্ষের নজরে আসছেনা। পৌর কর্তৃপক্ষের রহস্যজনক নিরব ভূমিকা নিয়েও সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। গেল পৌর নির্বাচনে বিএনপির নির্বাচিত বর্তমান মেয়র যানজট নিরসনসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ ও বাস্তবায়নের অঙ্গিকার করেছিলেন। পৌর সভার গাড়ী নিয়েও তৎকালীন সময়ে আলোচনা ঝড় তোলেন বিএনপির নেতাকর্মীসহ পৌর মেয়র। তৎকালীন সময়ে তিনি প্রকাশ্যে ঘোষনা দিয়েছিলেন, নির্বাচিত হলে ওই এসি গাড়ী চড়বেন না। এটাকে এ্যাম্বুলেন্স বানিয়ে নাগরিকদের সেবায় নিয়োজিত রাখবেন। কিন্তু নির্বাচনের পরে দায়িত্ব গ্রহন করেই দিব্যি গাড়ী ব্যবহার করছেন। এ নিয়েও অনেক রসালো আলোচনা রয়েছে পৌর শহরে। এই আলোচনার রেশ কাটতে না কাটতেই শহরে তীব্র যানজটে অতিষ্ট শহরবাসী। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা, চাকুরীজীবি, কর্মজীবি ও পেশাজীবিসহ নাগরিকদের চরম ভোগান্তিও সৃষ্টি হচ্ছে এই যানজটের কারনে। উপজেলা প্রশাসন যানজট নিরসনে উদ্যোগী ভুমিকা নেয়ার জন্য একাধিকবার আইনশৃঙ্খলা মিটিংয়ে পৌরসভাকে তাগিদ দেয়া সত্ত্বেও পৌর কর্তৃপক্ষের নীরবতায় হতাশা দেখা দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com