মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবসার উন্নয়ন সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৫ জুন, ২০১৬
  • ৭১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর নবীগঞ্জ অফিস আউশকান্দিতে বিশেষ ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ঘটিকার সময় আউশকান্দি হীরাগঞ্জ বাজার মারফত উল্লাহ ভবনের ২য় তলায় ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স এর অফিসে উক্ত কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানাজার আব্দুল করিম এর সভাপতিত্বে ও শিক্ষক শেখ কায়ছার হামিদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীর সু-যোগ্য মূখ্য নির্বাহী কর্মকর্তা একেএম শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চীপ অপারেটিং অফিসার লুৎফর রহমান, উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির স্বপন, ইনচার্জ হিসাব বিভাগ বাবু উজ্জ্বল কুমার পাঠক, নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সুমন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চ্যানেল এস এর নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, আউশকান্দি-হীরাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, মামুন আহমদ সরদার, সরাইল অফিস ইনচার্জ হাজী মোঃ শাহজাহান মিয়া সহ কোম্পানীর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আহমদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, কোম্পানীর ডি.জি.এম এস.ডি মিন্টু। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে, কোম্পানীর এ.জি.এম তাছনিয়া আক্তার রিমা, হালিমা আক্তার ফাতেমা ও আমিনুল ইসলাম।
সভায় প্রধান অতিথি একেএম শরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ডায়মন্ড লাইফ ইনসিওরেন্সে”র দাওয়াত বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ও মানুষের আর্থিক নিরাপত্ত নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য সেবা ও ঝুকির আওতাভুক্ত করে ঝুকিমুক্ত স্বচ্ছল জীবন গড়ার প্রতি সর্বস্তরের মানুষকে গুরুত্বআরোপ করে মানুষকে সঞ্চয় মূখি করতে হবে। বীমা গ্রহকদের সচ্ছতার জন্য তাদের টাকা যেন নির্ধারিত অফিস বা ব্যাংকের রশিদ গ্রহণেন মাধ্যমে প্রদান করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com