মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু ॥ পরিবারের দাবী শ্বাসরুদ্ধ করে হত্যা ॥ মায়ের স্টোক

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৯৮৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের সোহাগ আহমেদ (১৪) নামে এক সপ্তম শ্রেনীর ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি নির্বাচনের সহিংসতার কারনে প্রতিপক্ষের লোকজন সোহাগকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। ছেলের মৃত্যুতে মা সুমনা বেগম (৩৫) হৃদ-রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। সোহাগ বাঘাসুরা গ্রামের সাইদুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯ টায় পরিবারের লোকজন তার মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে আসে।
sumonaনিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর পূর্বে তাজপুর গ্রামের সুমনা বেগম (৩৫) এর সাথে বাঘাসুরা গ্রামের সাইদুর রহমান মিষ্টার মিয়ার বিয়ে হয়। তাদের মেয়ে রুবিনা আক্তার এসএসসি পরীক্ষার্থী এবং ছেলে সোহাগ মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। প্রায় ৭ বছর আগে সুমনার সাথে মিষ্টার মিয়ার তালাক হয়ে যায়। এর পর থেকেই সুমনা তাজপুরে একটি জায়গা কিনে বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। গত বুধবার রাতে খাওয়া দাওয়ার পর পৃথক রুমে সোহাগ ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু দরজা ভেঙ্গে ভেতরে দেখে সোহাগের মৃত দেহ কাঠের উপর পরে আছে। এবং ঘরের ছালের উপরের টিনের চাল খোলা। সাথে সাথে তার মৃতদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সানাউল্লাহ্ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে। মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com