মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জের গজনাইপুরে ভোট পুনঃগণনার দাবী ৩ প্রার্থীর

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫৬৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবীগঞ্জে ভোট কেন্দ্রে দরজা বন্ধ করে কারচুপির অভিযোগে হবিগঞ্জ জেলা প্রশাসক, নির্বাচন কমিশনার ও পুলিশ সুপার বরাবরে মেম্বার প্রতিদ্বন্দ্বি ৩ প্রার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ১১নং গজনাইপুর ইউনিয়নের গাবদেব গ্রামের মোঃ লিটন মিয়া তালুকদার, উত্তর গজনাইপুর গ্রামের (বর্তমান মেম্বার) মোঃ রমজান আলী ও দক্ষিণ গজনাইপুর গ্রামের সেকুল আহমদ ৪নং ওয়ার্ডে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
২৮মে নির্বাচনের দিন গজনাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দরজা বন্ধ করে ১৫/২০জনের একদল পুরুষ মহিলা ভোট গণনার সময় পুলিং এজেন্টদের বের করে ভোট গণনার কাজ শুরু করে। এ সময় এজেন্টরা প্রতিবাদ করলেও অবৈধভাবে আইন শৃঙ্খলাবাহিনী দিয়ে ভয়ভীতি দেখান কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার। কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী মিলে ক্ষমতার প্রভাব দেখিয়ে অনিয়মের মাধ্যমে ভোট গণনা করে প্রতিদ্বন্দ্বি মেম্বার পদপ্রার্থী গোলাম মর্তুজা স্বপনের ফুটবল মার্কাকে বিজয় ঘোষনা করেন। তবে এজেন্টদের কাছ থেকে রেজাল্ট সীটে স্বাক্ষর না দিয়েই তড়িগড়ি করে কেন্দ্র থেকে বেরিয়ে আসনে। ওই কেন্দ্রে পুনরায় ভোট গণনার দাবী জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ৩ প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com