মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বাহুবলে গাছ থেকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধারকৃত মেম্বার প্রার্থীকে সিলেট মেডিকেলে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫৪৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অপহরণের পর মারধর করে গাছের সাথে বেঁধে রাখা ইউপি মেম্বার প্রার্থীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার তার স্ত্রী মনোয়ারা আক্তার চৌধুরী বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। উপজেলার লামাতাসী ইউপি’র ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শরীফুল আবদাল কুটি (সাবেক মেম্বার)কে গত মঙ্গলবার মধ্য রাতে দুর্র্বৃত্তরা অপহরণ করে মারধরের পর গাছের সাথে বেঁধে রাখে।
অভিযোগে বলা হয়, উপজেলার লামাতাসী ইউপি’র সাবেক মেম্বার শরীফুল আবদাল কুটি এবার নির্বাচনী মাঠে ভাল অবস্থান তৈরি করায় প্রতিপক্ষের প্রার্থীরা কোণঠাসা হয়ে পড়ে। এ অবস্থায় গত মঙ্গলবার মধ্যরাতে তিনি প্রচারণায় বের হলে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে। পরে তাকে মারধর করে বাড়ির নিকটবর্তী একটি গাছের সাথে বেঁধে রাখা হয়। রাতেই মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com