মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে মেম্বার প্রার্থীকে সমাজচ্যুত ॥ মামলা দায়ের

  • আপডেট টাইম শুক্রবার, ৩ জুন, ২০১৬
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাতব্বরদের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এক মেম্বার প্রার্থীকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমাজচ্যুত মেম্বার প্রার্থী হলেন, আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের ওয়াহাব মিয়া। এ ব্যাপারে আদালতে মামলা করেছেন ওয়াহাব মিয়া।
মামলার বিবরণে জানা গেছে, মুরাদপুর গ্রামের ফুল মিয়া সর্দার, ঝারু মিয়া সর্দার, ফিরোজ মিয়া সর্দার সহ কিছুসংক্ষক মাতব্বর একই গ্রামের ফিরোজ মিয়া সর্দারকে আন্দিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করার জন্য প্রার্থী নির্বাচিত করেন। সেই সাথে ওয়াহাব মিয়াকে নির্বাচন না করার জন্য সিদ্ধান্ত দেন। কিন্তু ওয়াহাব মিয়া তাদের সিদ্ধান্ত অমান্য করে মেম্বার পদে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ নিয়ে গত ৫ মে রাত ৮টার দিকে ফুল মিয়া সর্দারের বাড়িতে এক সামাজিক বৈঠক বসে। বৈঠকে ওয়াহাব মিয়াকে সমাজচ্যুত করে মসজিদে যেতে নিষেধ করে এবং কারো বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে ওয়াহাব মিয়া বাদী হয়ে একই গ্রামের ফুল মিয়া সর্দার, ঝারু মিয়া সর্দার, ফিরোজ মিয়া সর্দারসহ ১০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে দঃবিঃ-২০৫(ক)/৫০০ ধারায় অভিযোগ দায়ের করেছেন।
ওয়াহাব মিয়া জানান অভিযোগ দায়েরের পর হতে আসামি পক্ষ মামলা প্রত্যাহার সহ সাক্ষিদেরকে স্বাক্ষ্য না দেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। আদালত অভিযোটি তদন্তু করে প্রতিবেদন দিতে মাধবপুর থানাকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com