বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে শিক্ষকের প্রহারে ছাত্র গুরুতর আহত ॥ শিক্ষক অবরুদ্ধ ॥ পুলিশের উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০১৬
  • ৬৮৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বোনের এসএসসি পাশের সনদপত্র আনতে গিয়ে শিক্ষকের বেদরক প্রহারে ছাত্র গুরুতর আহত হয়ে সিলেট হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর এসএমসি উচ্চ বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসী শিক্ষককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ ও শিক্ষা অফিসার উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেছেন।
IMG-20160601-WA0003স্থানীয় লোকজন জানান, ওই দিন দুপুরে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউপির জগন্নাথপুর গ্রামের সুধীন দাশের ছেলে কলেজ ছাত্র সেন্টু দাশ তার বোন পাপ্পি রানী দাশের এসএসসির সনদপত্র আনার জন্য জগন্নাথপুর স্কুল এন্ড কলেজে যায়। সেখানে সনদপত্র নিয়ে প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছত্তার ওই কলেজ ছাত্র সেন্টু দাশ (২২) কে বেধরক মারপিট করেন। এতে সে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এ খবর এলাকায় চাউর হলে ছাত্র ও এলাকাবাসী স্কুল ঘেরাও করে শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ থানায় হাজির হয়ে ওই শিক্ষককে জিম্মায় নিয়ে আসেন। এ ব্যাপারে শিক্ষক আব্দুস ছত্তার বলেন, তাদের স্কুল এন্ড কলেজের ছাত্র সেন্টু দাশ উনার সামনে স্কুলের প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডা করে। শিক্ষক হিসেবে ওই ছাত্রকে শাসন করার জন্য ছড় থাপ্পড় দেই। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আহত ছাত্রের অভিভাবক জানান, ওই শিক্ষক আক্রোশ মুলকভাবে সেন্টু দাশকে বেধরক মারপিট করে। তার অবস্থাআশংকাজনক। এ ঘটনায় এলাকাবাসী ওই শিক্ষকের অপসারন দাবী করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com