সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ২৮ মে, ২০১৬
  • ৬৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার হরিতলা গ্রামে জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই এলাকার সমসু মিয়ার পুত্র জামাল মিয়া ও একই এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র সেলিম মিয়ার ১৫ খানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল ওই বিরোধের জের ধরে সেলিম মিয়া গংরা জামাল মিয়ার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে দুপক্ষের সংঘর্ষ বেধে যায়। ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় জামাল মিয়া (৩৬), আব্দুল হাই (৫৫), হামিদা বেগম (৫০), ফারুক মিয়া (১৬) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com