বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ থেকে অপহৃত যুবক ভৈরবে অজ্ঞান অবস্থায় উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ মে, ২০১৬
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ থেকে অপহৃত এক যুবককে ভৈরব থেকে উদ্ধার করা হয়েছে। অপহৃত ওই যুবকের নাম ছালেক মিয়া (৩০)। সে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের চরগাও গ্রামের আলাই মিয়ার ছেলে। বুধবার রাতে অপহরণের ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ছালেক মিয়ার তার বাড়িতে ফোন করে জানায় যে, সে হবিগঞ্জে আছে এবং বাড়ি ফিরতে তার দেরী হবে। এরপর রাত ১২টার দিকে ছালেক মিয়াকে তার বাড়ি থেকে মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। রাত ১টার দিকে ভৈরব থেকে জনৈক ব্যক্তি ছালেক মিয়ার বাড়িতে ফোন করে জানায় যে, তাকে অজ্ঞান অবস্থায় সেখানে পাওয়া গেছে। পরবর্তীতে স্থানীয়রা ছালেক মিয়াকে উদ্ধার করে এনপি পরিবহণের একটি গাড়িতে তুলে দেন। শায়েস্তাগঞ্জে তাকে নামিয়ে দেয়ার পর ছালেকের আত্মীয় স্বজনরা তাকে নিয়ে এসে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ছালেকের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com