বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় ঔষুধ কোম্পানীর দুই প্রতিনিধি নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মে, ২০১৬
  • ৬৬৫ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বাহুবলে রোলারের সাথে ধাক্কা লেগে ওষুধ কোম্পানীর দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে ৬াটর দিকে বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের দিগাম্বর বাজারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন-সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের মজনু মিয়ার ছেলে এরিস্টোফার্মার প্রতিনিধি আব্দুল মমিন (৩৫) ও হামদর্দ কোম্পানীর মোশারফ হোসেন (৩৪)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুল মমিন ও মোশারফ হোসেন একটি মোটরসাইকেলযোগে বাহুবল থেকে পানিউমাদ যাচ্ছিলেন। তারা দিগাম্বর বাজার পেরিয়ে কিছুদুর যাওয়ার পরই একটি বাস তাদের মোটরসাইকেলের মুখোমুখি হয়। এ সময় বাসকে পাশ কাটাতে গিয়ে সড়কে মেরামতকারী একটি রোলারের সাথে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এ সময় মোটরসাইকলে থেকে দুইজনই ছিটকে সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান। আহত অবস্থায় মোশারফকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com